Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

নিম্নচাপের প্রভাবে আজও শহরে বৃষ্টির পূর্বাভাস? যা জানাল হাওয়া অফিস..

নিম্নচাপের প্রভাবে আজও শহরে বৃষ্টির পূর্বাভাস? যা জানাল হাওয়া অফিস..
  • ৪ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৯
Prefer us on Google

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ওড়িশার স্থলভাগে প্রবেশ করেছে। সেটির থেকে পশ্চিমবঙ্গে বড় কোনও দুর্যোগের আশঙ্কা নেই। সাগর থেকে জলীয় বাষ্প প্রবেশের জন্য দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ, বৃহস্পতিবার শহরেও দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে শহরে। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩.২ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ১৭.২ মিমি বৃষ্টি হয়েছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ