Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

আজ, সোমবার শহরে বৃষ্টির পূর্বাভাস, ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাও

আজ, সোমবার শহরে বৃষ্টির পূর্বাভাস, ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাও
  • ২৩ জুন, ২০২৫ ১০:০৬
Prefer us on Google

সক্রিয় রয়েছে নিম্নচাপ অক্ষরেখা। তাই শহর তথা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ, সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। চলতি সপ্তাহে বুধবার নাগাদ দক্ষিণবঙ্গের উপর ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে বলে আবহাওয়া দপ্তর গতকাল, রবিবার জানিয়েছে। এটি শক্তি বৃদ্ধি করে নিম্নচাপে পরিণত হতে পারে বলে আবহাওয়বিদরা মনে করছেন। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে। বুধবার কোথাও কোথাও অতিভারী বৃষ্টিও হতে পারে। দেওয়া হয়েছে এমনই সতর্কতা। উত্তরবঙ্গে আজ, সোমবার ভারী বৃষ্টি হচ্ছে কয়েকটি জেলায়। বৃষ্টির জেরে শহরে কমেছে তাপমাত্রা। আজ, সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি বেশি। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, সোমবার শহরের আকাশ থাকবে মেঘলা। হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ৮টা পর্যন্ত দীঘায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টি হয়েছে ২.৬ মিমি। 

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ