নিম্নচাপের জেরে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। চলছে ভারী বৃষ্টিপাত। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে। যার ফলে কমেছে তাপমাত্রা। আজ, বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম। গতকাল, বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৬.১ ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ, বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ১১.৩ মিমি বৃষ্টি হয়েছে।



