নিম্নচাপ কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গ থেকে শহরে বৃষ্টির পরিমাণ কমেছে। যার ফলে বেড়েছে তাপমাত্রা ও অস্বস্তিকর আবহাওয়া। আজ, রবিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি কম। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। আজ, রবিবারও শহরে বজ্রবিদ্যুৎ সহ হাল্কা বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। গত ২৪ ঘণ্টায় শহরে ০০০.২ মিমি বৃষ্টি হয়েছে।


