Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের স্টপেজ ও টাইমিং জানাল রেল

হাওড়া-কামাখ্যা বন্দে ভারত স্লিপারের স্টপেজ ও টাইমিং জানাল রেল
  • ৯ জানুয়ারি, ২০২৬ ১৬:০১
Prefer us on Google

দেশের প্রথম বন্দে ভারত স্লিপার। উত্তরবঙ্গে স্টপেজ দেবে নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি, আলুয়াবাড়ি ও মালদা টাউনে। সপ্তাহে ৬ দিন চলবে বন্দে ভারত স্লিপার। বন্দে ভারত স্লিপারটি অসমের কামাখ্যা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। হাওড়া পৌঁছোবে পরদিন সকাল ৮টা ১৫ মিনিটে। আবার সেদিনই হাওড়া থেকে সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে ছাড়বে ট্রেনটি। সেটি কামাখ্যা পৌঁছোবে পরের দিন সকাল ৮ টা ২০ মিনিটে। কামাখ্যা থেকে বুধবার ও হাওড়া থেকে বৃহস্পতিবার ছাড়বে না বন্দে ভারত স্লিপারটি। আজ, শুক্রবার প্রেস বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল রেল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ