Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬

৪০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি রেল কর্মীদের

বর্তমান বেতন কাঠামোয় সিনিয়র ও জুনিয়র স্টাফদের বিরাট বৈষম্য রয়েছে। এই সমস্যা মেটাতে  সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর দাবি তুলল ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজারস অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ)।

৪০০ শতাংশ পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি রেল কর্মীদের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বর্তমান বেতন কাঠামোয় সিনিয়র ও জুনিয়র স্টাফদের বিরাট বৈষম্য রয়েছে। এই সমস্যা মেটাতে  সরকারি কর্মীদের বেতন ৪০০ শতাংশ বাড়ানোর দাবি তুলল ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল সুপারভাইজারস অ্যাসোসিয়েশন (আইআরটিএসএ)। বেতন বৃদ্ধি নিয়ে অষ্টম পে কমিশনের সঙ্গে যে সংগঠনগুলি আলোচনা চালাচ্ছে, তার মধ্যে অন্যতম এই আইআরটিএসএ। 

Advertisement

তথ্যাভিজ্ঞ মহলের মতে, কত গুণ বেতন বৃদ্ধি হবে, তা নির্ভর করে ফিটমেন্ট ফ্যাক্টরের উপর। রেল কর্মী সংগঠনের দাবি, বেতন বৈষম্য হ্রাসের জন্য ভিন্ন ভিন্ন পে লেভেলে পাঁচটি আলাদা ফিটমেন্ট ফ্যাক্টরকে গুরুত্ব দেওয়া হোক। উদাহরণ স্বরূপ, লেভেল ১ থেকে ৫-এর জন্য ফিটমেন্ট ফ্যাক্টর ২.৯২। ৬ থেকে ৮-এর জন্য ৩.৫০। এভাবে বাড়তে বাড়তে পঞ্চম গ্রুপ অর্থাৎ লেভেল ১৭ ও ১৮-র জন্য ফিটমেন্ট ফ্যাক্টর হোক ৪.৩৮। অর্থাৎ বেতন বৃদ্ধি পাবে প্রায় ৪০০ শতাংশ। এখন লেভেল ১৭-১৮’র যেসব কর্মীদের বেসিক পে আ‌ড়াই লক্ষ টাকা,  প্রস্তাব গৃহীত হলে তা পৌঁছে যাবে ১০ লক্ষ ৯৫ হাজারে। একইভাবে লেভেল ৬ থেকে ৮-এ থাকা কর্মীদের বেসিক পে ৪৫ হাজার থেকে বেড়ে ১ লক্ষ ৫৭ হাজারে পৌঁছবে। সংগঠনের বক্তব্য, 
রেলের টেকনিক্যাল বিভাগের কর্মীরা ঝুঁকিপূর্ণ কাজকর্মে যুক্ত থাকেন। তাঁদের জন্য আলাদা বেতন কাঠামোর ব্যবস্থা করা হোক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ