Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

রাহুলের দুরন্ত ব্যাটিং, আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে জয়ী দিল্লি

আজ, বৃহস্পতিবার আইপিএলের ২৪ তম ম্যাচে বেঙ্গালুরুর  চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস।

রাহুলের দুরন্ত ব্যাটিং, আরসিবিকে ৬ উইকেটে হারিয়ে জয়ী দিল্লি
  • ১০ এপ্রিল, ২০২৫ ২৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, বৃহস্পতিবার আইপিএলের ২৪ তম ম্যাচে বেঙ্গালুরুর  চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও দিল্লি ক্যাপিটালস। সন্ধ্যা ৭টায় হয় টস। তাতে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। ব্যাট করতে নেমে শুরুটা খুব খারাপ হয়নি আরসিবির। তবে ৬১ রানের মাথায় সল্ট (৩৭) আউট হয়ে যাওয়ার পরই পরিস্থিতির বদল ঘটে। কোহলি (২২), অধিনায়ক রজত পাতিদার (২৫) এবং টিম ডেভিড (৩৭) রান করে নির্ধারিত ২০ ওভারে ১৬৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে দিল্লি কিছুটা ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও কিপার লোকেশ রাহুল (৯৩) এবং স্টাবসের (৩৮) রান দলকে জয় এনে দেয়। ৬ উইকেটে জয়ী হয় দিল্লি। ১৭.৫ ওভারে মাত্র ৪ উইকেট খুইয়ে ১৬৯ রান করে দিল্লি ক্যাপিটলস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ