উজির আলি, চাঁচল: সাম্প্রদায়িক সম্প্রীতিই শেষ কথা। তাই কখনও পুরোহিত, আদিবাসী সম্প্রদায়ের মাঝি ও মোড়লদের সংবর্ধনা দেন মালতিপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি। এবার ইমাম ও মোয়াজ্জেমদের সংবর্ধনা দেওয়া হল তাঁর উদ্যোগে।
শনিবার মালতীপুর বিধানসভার জালালপুরে গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রায় চার হাজার ইমাম ও মোয়াজ্জেমকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন, জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি নজরুল ইসলাম, মালদহ জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষ রিয়াজুল করিম বক্সি, জেলা পরিষদ সদস্য আব্দুল হাই ও শিউলি পারভিন, চাঁচল ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল সাহা ও সহসভাপতি আবুল কালাম আজাদরা। এছাড়াও ছিলেন ব্লক আদিবাসী তৃণমূল সেলের সভাপতি ভাইয়ো মুর্মু, ব্লক যুব সভাপতি জয়দেব ঘোষ ও চাঁচল ২ তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি আফসার আলিরা।



