Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

আশা ছাড়ছেন না রাহানে

লর্ডসের গ্যালারিতে বসে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে দেখতে কি ২০১৪-তে ফিরে যাচ্ছিলেন অজিঙ্কা রাহানে? সেবার ঐতিহ্যবাহী এই মাঠেই শতরানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি।

আশা ছাড়ছেন না রাহানে
  • ১৪ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: লর্ডসের গ্যালারিতে বসে ভারত-ইংল্যান্ড টেস্ট দেখতে দেখতে কি ২০১৪-তে ফিরে যাচ্ছিলেন অজিঙ্কা রাহানে? সেবার ঐতিহ্যবাহী এই মাঠেই শতরানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। সেই রাহানেই এখন ব্রাত্য জাতীয় দলে। তবু টিম ইন্ডয়ার ড্রেসিং-রুমে ফেরার আশা ছাড়ছেন না ‘জিঙ্কস’। নাসের হুসেনকে দেওয়া এক সাক্ষৎকারে রাহানে বলেন, ‘টেস্ট ক্রিকেট আমার খুব প্রিয়। জাতীয় দলের হয়ে লাল বলের ক্রিকেট খেলতে এখনও আগ্রহী। তবে নির্বাচকদের থেকে কোনও সাড়া পাইনি। তবু খেলা চালিয়ে যাব। একমাত্র এটাই করতে পারি আমি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ