Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

‘রাগিনী’ তামান্না

‘রাগিনী এমএমএস ৩’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। দীর্ঘদিন ধরেই ‘রাগিনী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি তৈরির চিন্তাভাবনা করছেন একতা কাপুর।

‘রাগিনী’ তামান্না
  • ২৩ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

‘রাগিনী এমএমএস ৩’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। দীর্ঘদিন ধরেই ‘রাগিনী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি তৈরির চিন্তাভাবনা করছেন একতা কাপুর। ইতিমধ্যে চিত্রনাট্য চূড়ান্ত হয়েছে বলে খবর। চলতি বছরের শেষে শ্যুটিং শুরু হওয়ার কথা। এই মুহূর্তে জন আব্রাহামের বিপরীতে ‘ভান’ ছবির কাজে ব্যস্ত তামান্না। সূত্রের খবর, এই ছবির সেটেই তামান্নাকে ‘রাগিনী’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির বিষয়ে জানিয়েছেন একতা। গল্পটি পছন্দও হয়েছে নায়িকার। যদিও তিনি এখনও পর্যন্ত চুক্তিবদ্ধ হননি। শীঘ্রই নির্মাতাদের তরফে ছবির ঘোষণা করা হবে বলে খবর। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শেষে ছবিটি মুক্তি পেতে পারে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ