বর্তমান পত্রিকার খবরের জের! নড়েচড়ে বসল বিশ্বভারতী। বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে সবার উপরে স্থান পেল রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। সেখানে কবিগুরুর একটি ছবি দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। কর্তৃপক্ষের এই পদক্ষেপে খুশি প্রাক্তনী থেকে বর্তমান ছাত্র-ছাত্রী সহ আশ্রমিকরা। প্রসঙ্গত, নতুন উপাচার্য প্রবীর কুমার ঘোষ যোগদানের পর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটটি ঢেলে সাজানো হয়। সেখানে পরিদর্শক তথা রাষ্ট্রপতি, আচার্য তথা প্রধানমন্ত্রী ও রাজ্যপাল তথা প্রধান ও উপাচার্যের ছবি থাকলেও ছিল না, স্বয়ং প্রতিষ্ঠাতার ছবি। সেই খবর আজ, সোমবার প্রকাশিত হতেই তড়িঘড়ি ওয়েবসাইটে বসল রবীন্দ্রনাথের ছবি।



