Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ক্যাম্পাসে নিরাপত্তার কড়াকড়ি, আই কার্ড নেই, সমস্যায় রবীন্দ্রভারতীর শিক্ষকরা

ক্যাম্পাসে সাম্প্রতিক অশান্তি, উত্তেজনার কারণে নিরাপত্তা করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বেসরকারি সিকিওরিটি এজেন্সির মাধ্যমে বি টি রোড ক্যাম্পাসে ১ জুলাই থেকে নিয়োগ করা হয়েছে ১৬ জন নিরাপত্তাকর্মীকে।

ক্যাম্পাসে নিরাপত্তার কড়াকড়ি, আই কার্ড নেই, সমস্যায় রবীন্দ্রভারতীর শিক্ষকরা
  • ৫ জুলাই, ২০২৫ ১৫:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্যাম্পাসে সাম্প্রতিক অশান্তি, উত্তেজনার কারণে নিরাপত্তা করেছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। বেসরকারি সিকিওরিটি এজেন্সির মাধ্যমে বি টি রোড ক্যাম্পাসে ১ জুলাই থেকে নিয়োগ করা হয়েছে ১৬ জন নিরাপত্তাকর্মীকে। তবে এতে দেখা দিয়েছে অন্য সমস্যা। নতুন নিরাপত্তাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই না চিনতে পেরে আটকে দিচ্ছেন। বিশেষ করে গেস্ট ফ্যাকাল্টিদের কাছে আই কার্ড না থাকায় তাঁরা সমস্যায় পড়ছেন। সম্প্রতি ভিজ্যুয়াল আর্টসের এক শিক্ষিকাকে দীর্ঘক্ষণ গেটে অপেক্ষায় রাখা হয় বলে অভিযোগ। বিভাগীয় প্রধানকে ফোন করে, তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের কথা বলিয়ে তবেই তিনি ভিতরে ঢুকতে পারেন। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার শ্রাবণী পাল বলেন, ‘নিরাপত্তার স্বার্থে আমাদের একটু সহযোগিতা করতেই হবে। গেস্ট ফ্যাকাল্টিদের বলা হয়েছে, তাঁরা যেন তাঁদের নিয়োগপত্রের একটি ফোটোকপি সঙ্গে রাখেন। পুরনো নিরাপত্তাকর্মীদের শিক্ষক-শিক্ষিকাদের চিনিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আশা করি, কিছুদিনের মধ্যেই এই সমস্যা মিটে যাবে।’ তাঁর সংযোজন, ‘আমাকেও গাড়ি থামিয়ে পরিচয় জানিয়ে ঢুকতে হচ্ছে।’ নামপ্রকাশে অনিচ্ছুক এক অতিথি শিক্ষক বলেন, ‘নিরাপত্তায় সহযোগিতা করতে কোনও আপত্তি নেই। তবে অনেক সময় অ্যাপ্রোচটাই আপত্তিকর বা অসম্মানজনক হয়ে যাচ্ছে।’ একজন সহকারী অধ্যাপক বলেন, ‘অতিথি শিক্ষকদেরও আই কার্ড দেওয়া যায়। বিশ্ববিদ্যালয় সেই ব্যবস্থা করলে সমস্যার সমাধান হবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ