ফের বিতর্ক বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে। সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকায় বাতিল রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকের ষষ্ঠ সেমেস্টারের পরীক্ষা। আজ, শুক্রবার পরীক্ষাটি ছিল। যথারীতি সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়। দুপুর ১টায় পরীক্ষা শেষ হাওয়ার ঠিক চার মিনিট আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা বাতিল বলে ঘোষণা করে। এই বিষয়ে পরে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ১৫ জুলাই এই পরীক্ষাটি পুনরায় নেওয়া হবে। জানা গিয়েছে, সিলেবাস বহির্ভূত প্রশ্ন থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



