Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন শুল্কের কারণে ভারতের ক্ষতি পুষিয়ে দিতে তৎপর পুতিন

রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যে বিপুল শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। তার ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে নয়াদিল্লিকে।

মার্কিন শুল্কের কারণে ভারতের ক্ষতি পুষিয়ে দিতে তৎপর পুতিন
  • ৫ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মস্কো: রাশিয়ার থেকে তেল কেনার ‘শাস্তি’ হিসেবে ভারতীয় পণ্যে বিপুল শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। তার ফলে বিপুল ক্ষতির মুখে পড়তে হয়েছে নয়াদিল্লিকে। এই পরিস্থিতিতে ফের ভারতের পাশে থাকার বার্তা দিলেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এব্যাপারে ভারতের লোকসান পুষিয়ে দিতেও তৎপর হয়েছেন তিনি। আগামী ডিসেম্বরে ভারত সফরে আসছেন পুতিন। তার আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নিজের সরকারকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট। ভারত থেকে কৃষিজাত সামগ্রী ও ওষুধ বেশি করে কেনারও প্রস্তাব দিয়েছেন পুতিন। এরফলে আমেরিকার শুল্ক চাপানোর জেরে ভারতের যে ক্ষতির আশঙ্কা রয়েছে, তার অনেকটাই সুরাহা হবে বলে মত রুশ প্রেসিডেন্টের। 

Advertisement

বৃহস্পতিবার সন্ধ্যায় রাশিয়ার শহর সোচিতে নিরাপত্তা ও আন্তর্জাতিক রাজনীতি সংক্রান্ত বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে বসেছিলেন পুতিন। সেখানে ভারত-রাশিয়ার দ্বিপাক্ষিক 
সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন তিনি। বলেন, নয়াদিল্লির সঙ্গে আমাদের কোনওদিন কোনও সমস্যা ছিল না। ভারত যখন স্বাধীনতার জন্য লড়াই করছে, সেই সময় থেকেই দু’দেশের সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত সেটা মনে রেখেছে। যথাযথ সম্মান করেছে। নয়াদিল্লির এই আচরণের আমরা প্রশংসা করি। ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বন্ধু’ বলেও উল্লেখ করেন পুতিন। বলেন, পারস্পরিক সম্মান ও বিশ্বাসই দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি। 
এরপরই ভারতের উপর মার্কিন শুল্কের প্রসঙ্গ টানেন রুশ প্রেসিডেন্ট। তাঁর আশ্বাস, আমেরিকার শুল্কের কারণে ভারত যে ক্ষতির মুখে পড়েছে, রাশিয়ার থেকে তেল কেনার মাধ্যমে তা পুষিয়ে দেওয়া হবে। তাছাড়া, কৃষিজাত সামগ্রী ও ওষুধের ক্ষেত্রেও ভারত থেকে আমদানি বাড়ানোর নির্দেশ দিয়েছেন পুতিন।  

Advertisement
সম্পর্কিত সংবাদ