Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

ধাক্কা শেয়ার বাজারে

আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভূ-রাজনৈতিক এই উত্তেজনার বিরূপ প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। তার জেরেই বৃহস্পতিবার এক ধাক্কায় ১ হাজার ২৩৬ পয়েন্ট পড়ল সেনসেক্স।

ধাক্কা শেয়ার বাজারে
  • ২০ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ভূ-রাজনৈতিক এই উত্তেজনার বিরূপ প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে। তার জেরেই বৃহস্পতিবার এক ধাক্কায় ১ হাজার ২৩৬ পয়েন্ট পড়ল সেনসেক্স। দেড় শতাংশ পতনের পর দিনের শেষে বম্বে শেয়ার বাজারের সূচক ৮২ হাজার ৪৯৮ পয়েন্টে স্থির হয়েছে। ইন্ডিগো, আল্ট্রাটেক সিমেন্ট, আদানি পোর্টের শেয়ারের দাম পড়েছে। পড়েছে জাতীয় শেয়ার সূচকও। ৩৬৫ পয়েন্ট পড়ে দিনের শেষে নিফটি স্থির হয় ২৫ হাজার ৪৫৪ পয়েন্টে। পতনের হার ১.৪১ শতাংশ। এপ্রসঙ্গে জিওজিত ইনভেস্টমেন্টস লিমিটেডের হেড অব রিসার্চ বিনোদ নায়ার বলেন, ‘আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার কারণে এদিন শেয়ার বিক্রির প্রবণতা লক্ষ্য করা গিয়েছে।’ উত্তেজনার জেরে হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্য বন্ধের সম্ভাবনা দেখা দিয়েছে। এর জেরে ব্রেন্ট ক্রুডের এক ব্যারেল তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৭১.০৭ ডলার। বৃদ্ধির হার ১.০২ শতাংশ। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ