Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

তৃণমূল আমলে জেলায় শাস্তিমূলক বদলি! পুলিশ অফিসারদের শহরে ফেরাতে তৎপর লালবাজার

তৃণমূল সরকারের কোপে পড়ে রাজ্য পুলিশে শাস্তিমূলক বদলি হওয়া অফিসারদের ঘরে ফেরাতে পদক্ষেপ করল লালবাজার। কর্মীসংকট রয়েছে কলকাতা পুলিশে।

তৃণমূল আমলে জেলায় শাস্তিমূলক বদলি!  পুলিশ অফিসারদের শহরে ফেরাতে তৎপর লালবাজার
  • ২৫ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তৃণমূল সরকারের কোপে পড়ে রাজ্য পুলিশে শাস্তিমূলক বদলি হওয়া অফিসারদের ঘরে ফেরাতে পদক্ষেপ করল লালবাজার। কর্মীসংকট রয়েছে কলকাতা পুলিশে। এই যুক্তিতে তাঁদের ফেরানোর জন্য স্বরাষ্ট্র দপ্তরে প্রস্তাব পাঠালেন পুলিশ কমিশনার অজয় নন্দা। ১৩ মে এই প্রস্তাব গিয়েছে নবান্নে। তারপরই তাঁদের ফেরানোর জন্য আইনি প্রক্রিয়া শুরু হয়েছে বলে স্বরাষ্ট্র দপ্তর সূত্রের খবর।

Advertisement

তদানীন্তন শাসক দলের রোষে পড়েন কলকাতা পুলিশের একঝাঁক অফিসার। শাস্তি হিসাবে তাঁদের বদলি করা হয় রাজ্য পুলিশে। ৮২ জনকে বদলি করা হয়েছিল। তার মধ্যে বেশ কয়েকজন চাকরি থেকে অবসর নেওয়ায়  এখন ৭৪ জন রাজ্য পুলিশে শাস্তি পর্ব কাটাচ্ছেন। তৃণমূল আমলে দুবার তাঁদের কলকাতায় ফিরেয়ে আনার অর্ডার জারি হয়। ইডির হাতে গ্রেপ্তার হওয়া ডিসি পদমর্যাদার প্রাক্তন অফিসার শান্তনু সিনহা বিশ্বাস প্রভাব খাটিয়ে ওই অর্ডার বাতিল করেন। এই অফিসারদের রাজ্য পুলিশে বদলি করার পিছনে শান্তনুবাবুর মস্ত ভূমিকা ছিল বলে মনে করে পুলিশ মহলের একটা বড়ো অংশ। তাঁরা কেউ মমতা-ঘনিষ্ঠ এই অফিসারের স্নেহধন্য হতে পারেননি। 
পুলিশমহলের সকলেই মানেন, পূর্বতন জমানায় কোপে পড়া অফিসারদের বেশিরভাগেরই দক্ষতা, যোগ্যতা ও আই঩নি জ্ঞান শান্তনুবাবুর চেয়ে অনেকগুণ বে঩শি। শান্তনুবাবুর স্নেহধন্য যে-সমস্ত অফিসার বিভিন্ন থানায় ওসি হয়েছেন, শাস্তির কোপে পড়া অফিসাররা থানা চালাতে তাঁদের চেয়ে অনেকখানি দক্ষ। ওইসঙ্গে কোনো আপসেও যেতেন না তাঁরা। নতুন সরকার ক্ষমতায় আসার পরই তাঁদের কলকাতা পুলিশে ফেরাতে সক্রিয় হয়েছেন কর্তৃপক্ষ। নগরপাল বা সিপির পাঠানো চিঠিতে বলা হয়েছে, কলকাতা পুলিশে কর্মীসংকট রয়েছে। বিভিন্ন, থানা, গোয়েন্দা বিভাগ, ব্যাটালিয়নসহ বিভিন্ন বিভাগ চালাতে সমস্যা হচ্ছে। এই কারণে এই পুলিশ কর্মীদের কলকাতায় ফেরত চাওয়া হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ