নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দুর্গাপুজোয় ক্লাব-পুজো কমিটিগুলিকে রাজ্যের আর্থিক অনুদান দেওয়া নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আজ, বুধবার আদালতের তরফে জানানো হয়েছে, যে সব দুর্গাপুজো কমিটি খরচের হিসেব দেয়নি, তারা অনুদান পাবে না। এদিন বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ জানায়, আদালতের আগের নির্দেশ মেনে নির্ধারিত সময়ের মধ্যে যে সব পুজো কমিটি খরচের হিসেব সংক্রান্ত সার্টিফিকেট দিয়েছে, তারাই অনুদান পাবে। এছাড়াও পুজোর ছুটির এক মাসের মধ্যে খরচের হিসেব সংক্রান্ত ‘ইউটিলাইজেশন সার্টিফিকেট’ নিয়ে রাজ্যকে রিপোর্ট দিতে হবে।



