Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পৃথক ঘটনায় দুই কিশোরীকে ধর্ষণ, নির্যাতিতা বিশেষভাবে সক্ষম নাবালিকাও

পৃথক ঘটনায় দুই কিশোরীকে ধর্ষণ, নির্যাতিতা বিশেষভাবে সক্ষম নাবালিকাও
  • ১০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, বনগাঁ: দুই ঘটনায় ধর্ষিতা দুই নাবালিকা। তার মধ্যে একজন আবার বিশেষভাবে সক্ষম। প্রথম ঘটনায় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকার সঙ্গে সহবাস। পরে বিয়ে করতে রাজি না হওয়ায় এক যুবককে গ্রেপ্তার করেছে গোপালনগর থানার পুলিস। ধৃতের নাম কুশল সমাদ্দার। নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিস বৃহস্পতিবার তাঁকে গ্রেপ্তার করেছে। এদিন ধৃতকে বনগাঁ আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। বছর দুয়েক ধরে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ধৃত যুবকের। তাঁরা একাধিকবার সহবাস করে বলেও জানা গিয়েছে। সম্প্রতি অভিযুক্ত যুবক এই সম্পর্ককে অস্বীকার করে। এরপরই নাবালিকার মা থানায় অভিযোগ করেন। তার ভিত্তিতে পুলিস যুবককে গ্রেপ্তার করেছে। অন্যদিকে, খাবারের লোভ দেখিয়ে বিশেষভাবে সক্ষম এক নাবালিকাকে যৌন হেনস্তা করা হয়েছে। এই অভিযোগে গাইঘাটা থানা এলাকায় ওই নাবালিকার প্রতিবেশী পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তিকে পুলিস গ্রেপ্তার করেছে। নাবালিকার পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে প্রতিবেশী এক ব্যক্তি খাবারের লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে নাবালিকার শ্লীলতাহানি করেন। নির্যাতিতার কাকিমা তা দেখে চিৎকার করতেই অভিযুক্ত দৌড়ে পালিয়ে যান। এরপর নাবালিকার পরিবারের অভিযোগ করে। অভিযুক্তকে আদালতে তোলা হলে বিচারক পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ