Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ নিরাপত্তা নিয়ে  সল্টলেকে অনুষ্ঠান

পথ নিরাপত্তা নিয়ে  সল্টলেকে অনুষ্ঠান
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বুধবার সল্টলেক সিটি সেন্টারের সামনে বর্ণাঢ্য এক অনুষ্ঠানের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহের সূচনা হল। ওই অনুষ্ঠানে পড়ুয়া সহ সাধারণ মানুষকে সচেতন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, দমকলমন্ত্রী সুজিত বসু, অভিনেতা দেব, এডিজি ট্রাফিক রাজেশকুমার সিং, আইজি ট্রাফিক (১) গৌরব শর্মা, আইজি ট্রাফিক (২) সুকেশ জৈন, আইজি ট্রাফিক (৩) কুণাল আগরওয়াল সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন অনুষ্ঠান থেকেই শতাধিক পড়ুয়াকে হেলমেট বিতরণ করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ