Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পথ দুর্ঘটনায় গুরুতর আহত পড়ুয়া সহ ৩

পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। আহতদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সীমা বাঁধ স্টপেজের কাছে। সোমবার বিকেল নাগাদ একটি চারচাকার প্রাইভেট গাড়ি কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল।

পথ দুর্ঘটনায় গুরুতর আহত পড়ুয়া সহ ৩
  • ৪ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কাকদ্বীপ: পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন তিনজন। আহতদের মধ্যে একজন অষ্টম শ্রেণির ছাত্র রয়েছে। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের সীমা বাঁধ স্টপেজের কাছে। সোমবার বিকেল নাগাদ একটি চারচাকার প্রাইভেট গাড়ি কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল। তখন ১১৭ নম্বর জাতীয় সড়কের পাশে একটি টোটো দাঁড়িয়েছিল। সেই টোটোর পিছনে তিনজন দাঁড়িয়েছিলেন। প্রাইভেট গাড়িটি সীমা বাঁধ স্টপেজের কাছে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোর পিছনে ধাক্কা দেয়। এরপর গাড়িটি একটি দোকানের ভিতরে ঢুকে যায়। এই ঘটনায় টোটোর পিছনে দাঁড়িয়ে থাকা তিনজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান। বর্তমান তাঁরা ওই হাসপাতালেই চিকিৎসাধীন। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কাকদ্বীপ থানার পুলিস খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয়। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ