Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পিস্তল সহ কলকাতায় ধৃত গয়ার বাসিন্দা

পিস্তল সহ কলকাতায় ধৃত গয়ার বাসিন্দা
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা পুলিসের এসটিএফের গোয়েন্দারা বৃহস্পতিবার বেনিয়াপুকুর থানা এলাকার একটি গেস্ট হাউসে হানা গিয়ে দুটি নাইন এম এম অটোমেটিক পিস্তল এবং ১৮ রাউন্ড কারতুজ সহ দু’জনকে গ্রেপ্তার করেছেন। ধৃতরা হল, বাসিন্দা রাহিস কুমার এবং মিরাজ মালিক। ধৃতরা বিহারের গয়ার বাসিন্দা। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিসের এসটিএফ। প্রাথমিকভাবে গোয়েন্দাদের অনুমান, বিক্রির জন্য আগ্নেয়াস্ত্র দুটি কলকাতায় আনা হয়েছিল।   
Advertisement
সম্পর্কিত সংবাদ