Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পাসপোর্ট জালিয়াতি, সিঙ্গুর থেকে ধৃত ২

পাসপোর্ট জালিয়াতি, সিঙ্গুর থেকে ধৃত ২
  • ৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: জাল পাসপোর্ট তৈরির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সিঙ্গুরের দুই বাসিন্দাকে পুলিস গ্রেপ্তার করেছে। সম্প্রতি হুগলি গ্রামীণ পুলিস সিঙ্গুরের গণ্ডারপুকুরে অভিযান চালায়। তারপরেই সেখান থেকে দু’জন যুবককে পুলিস আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ করার পরে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম অনির্বাণ সামন্ত ও গণেশ চক্রবর্তী। গণেশের বাড়ি সিঙ্গুরের নান্দায়। পুলিসের দাবি, সম্প্রতি পূর্ব বর্ধমানে পাসপোর্ট জালিয়াতির ঘটনায় স্বরূপ রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকেই জিজ্ঞাসাবাদ করে অনির্বাণ ও গণেশের নাম মিলেছে। যদিও ধৃত দু’জনের প্রতিবেশীদের দাবি, তারা এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত। অনির্বাণ গৃহশিক্ষকতার পাশাপাশি প্যান কার্ড তৈরির কাজ করে। অন্যদিকে, গণেশ একটি বিমাসংস্থার এজেন্টের কাজ করে। হুগলি গ্রামীণ পুলিস জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ করা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ