নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) ‘ক্লার্কশিপ’ পরীক্ষায় বসার জন্য অনলাইনে আবেদন করার সময়সীমা বাড়ানো হল। পিএসসির তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ৩ নভেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। প্রথমে যে বিজ্ঞপ্তি জারি হয়েছিল, তাতে ২৬ অক্টোবর
আবেদন করার শেষ দিন ধার্য ছিল। পিএসসি জানিয়েছে, আবেদনকারীরা ৩ থেকে ৮ নভেম্বর পর্যন্ত অনলাইনে তাঁদের আবেদন সংশোধন করতে পারবেন। ওই সময়ের মধ্যে এসসি, এসটি, ওবিসি সহ সংরক্ষণের
সুবিধা পাওয়ার জন্য প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করে দিতে হবে। ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে সরকারি দপ্তরের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক পর্যায়ের অফিসগুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট (এলডিএ) নিয়োগ করা হয়। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক পাশ হলেই যেহেতু এই পরীক্ষায় বসা যায়, তাই লক্ষ লক্ষ আবেদন জমা পড়ে। ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষা ডিসেম্বর মাসে হবে বলে পিএসসি ইতিমধ্যে জানিয়েছে।



