Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

প্রত্যন্ত গ্রামের দুই তরুণ তরুণীর কেন্দ্রীয় বাহিনীতে চাকরি, আনন্দিত বাসিন্দারা

প্রত্যন্ত গ্রামের দুই তরুণ তরুণীর কেন্দ্রীয় বাহিনীতে চাকরি, আনন্দিত বাসিন্দারা
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: অভাবের সংসারে একটু সাচ্ছল্য আনতে চাকরির সন্ধানে ছিলেন কোয়েল সাউ। জেঠতুতো দাদা কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেতে, সেটাই পাখির চোখ করে নিয়েছিলেন সাঁতুড়ি ব্লকের কুলাই গ্রামের তরুণী। অবশেষে দাদার মতোই বিএসএফে চাকরি পেলেন কোয়েল। তাঁরই‌ স঩ঙ্গে শরীরচর্চা করতে যাওয়া পাশের বাড়ির যুবক বিশ্বজিৎ সাউও চাকরি পেয়েছেন সিআইএসএফে। গ্রামের দুই তরুণ-তরুণী কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পাওয়ায় সকলে গর্বিত। বিদ্যালয়, কলেজ থেকে শুরু করে প্রশাসনের তরফ থেকেও দু’জনকে শুভেচ্ছা জানানো হয়েছে। কোয়েলকে শালতোড়া সেন্টিনারি কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। জানা গিয়েছে, সাঁতুড়ি ব্লকের প্রত্যন্ত এলাকায় (বাঁকুড়া জেলার সীমানায়) অবস্থিত কুলাই গ্রাম। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে উচ্চশিক্ষা, সবেতেই পিছিয়ে। এলাকার একমাত্র বিদ্যালয়টিতে মাধ্যমিক পর্যন্ত পড়া যায়। উচ্চশিক্ষার জন্য যেতে হয় পাশের কাশীপুর ব্লক, নয়তো বাঁকুড়া জেলায়। কোয়েল জানিয়েছেন, দাদা চাকরি পাওয়ার পরেই আমিও প্রস্তুতি শুরু করি। কেন্দ্রীয় বাহিনীতে চাকরি পেতে হলে কীরকম প্রস্তুতি নেওয়া দরকার দাদার থেকে তার পরামর্শ পেতাম। কলেজে পড়ার পাশাপাশি চাকরির প্রস্তুতিও নিয়েছিলাম। অবশেষে সাফল্য এসেছে। আগামী ২১ জানুয়ারি পাঞ্জাবে জয়েনিং রয়েছে।   
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ