Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণা, ধৃত ১

প্রতারণা, ধৃত ১
  • ৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: প্রতারণার অভিযোগে ধানবাদ থেকে এক যুবককে গ্রেপ্তার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিস। ব্যাঙ্কের কেওয়াইসি আপডেট করার নামে এক গ্রাহকের থেকে দু’লক্ষ টাকা প্রতারণা করা হয় বলে অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতের নাম জিৎ পান্ডে। তার কাছ থেকে বেশ কিছু নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না, সেই তদন্ত শুরু হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ