Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পার্থদের জামিন মামলার শুনানি  শেষে রায়দান  স্থগিত হাইকোর্টে

পার্থদের জামিন মামলার শুনানি  শেষে রায়দান  স্থগিত হাইকোর্টে
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  নিয়োগ দুর্নীতি কাণ্ডে পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচ অভিযুক্তের জামিন মামলার কলকাতা হাইকোর্টের তৃতীয় বেঞ্চে শুনানি শেষ। মঙ্গলবার শুনানি শেষে রায়দান আপাতত স্থগিত রেখেছেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী। এর আগে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চে এই পাঁচ জনের জামিনের বিষয়ে মতানৈক্যের জেরে মামলা যায় তৃতীয় বেঞ্চে। শীঘ্রই রায়দানের সম্ভাবনা। 
Advertisement
এদিন শেষ শুনানিতেও পার্থদের বিরুদ্ধে প্রভাবশালী তত্ত্ব তুলে ধরে সওয়াল করেছে সিবিআই। অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী প্রশ্ন তোলেন, সিবিআই আর কতদিন ধরে তদন্ত চালিয়ে যাবে সিবিআই? এদিন সিবিআই সওয়ালে বলে, পার্থ চট্টোপাধ্যায় সহ পাঁচজনের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে। কিন্তু সামগ্রিকভাবে দুর্নীতির তদন্ত চলছে। এই পাঁচজন এখনও প্রভাবশালী। পাশাপাশি সিবিআই আরও যুক্তি, বয়স হলেই ছাড়া পেয়ে যাবেন, এমনটা হতে পারে না। পার্থ চট্টোপাধ্যায় ও শান্তিপ্রসাদ সিনহার আইনজীবী মিলন মুখোপাধ্যায় পাল্টা বলেন,  বহুদিন ধরে মামলা চলছে।  তদন্ত শেষ করতে সময় বেঁধে দেওয়া হলেও তদন্ত চলছে। সিবিআই কি ফেভারড চাইল্ড হয়ে থাকবে? কতদিন ধরে তদন্ত চলবে? সব পক্ষের বক্তব্য শোনার পর রায়দান স্থগিত রাখেন বিচারপতি তপোব্রত চক্রবর্তী।
সম্পর্কিত সংবাদ