Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

পূর্তদপ্তরের জায়গায় নির্মাণ, রুখল পুলিস

পূর্তদপ্তরের জায়গায় নির্মাণ, রুখল পুলিস
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাসত: দত্তপুকুর তেঁতুলিয়াতে পূর্তদপ্তরের জায়গা দখল ও নিকাশি নালা বুঝিয়ে নির্মাণের অভিযোগ উঠেছিল স্থানীয় বাসিন্দা সহদেব দের বিরুদ্ধে। আগেও এই নির্মাণের বিরুদ্ধে থানা সহ ব্লক প্রশাসনের কাছে অভিযোগ জানান স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে কাজ বন্ধ করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু তারপরেও নির্মাণ চালিয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। পরে দত্তপুকুর থানার পুলিস এসে কাজ বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, সরকারি জমি দখল করে ড্রেন বুঝিয়ে বেআইনিভাবে নির্মাণ করছেন সহদেব দে। প্রশাসন কাজ বন্ধের নির্দেশ দেওয়ার পরেও কাজ চলছিল। বারাসত ১ পঞ্চায়েত সমিতির সভাপতি হালিমা বিবি বলেন, আমি অভিযুক্তকে অফিসে এসে দেখা করতে বলেছি।
Advertisement
(‘দখল’ হওয়া জমি দেখাচ্ছেন ক্ষুব্ধ গ্রামবাসী।)
সম্পর্কিত সংবাদ