Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রয়াত প্রাক্তন ভাইস চেয়ারম্যান  

প্রয়াত প্রাক্তন ভাইস চেয়ারম্যান
 
  • ৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, উলুবেড়িয়া: প্রয়াত উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অভিজিৎ ঘোষ। বয়স হয়েছিল ৬০ বছর। বৃহস্পতিবার ভোরে উলুবেড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত পুরসভার বাম বোর্ডের ভাইস চেয়ারম্যান ছিলেন তিনি।  অভিজিৎ ঘোষ দীর্ঘদিন ফরওয়ার্ড ব্লকের সক্রিয় কর্মী থাকলেও পরে তিনি তৃণমূলে যোগ দেন। অভিজিৎ ঘোষের মৃত্যুতে পুরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ