Bartaman Logo
১ আগস্ট, ২০২৬

আরএসএস-বিজেপি সম্পর্কে মন্তব্য প্রত্যাহারের দাবি, তুষার গান্ধীকে ঘিরে বিক্ষোভ কেরলে

তুষার গান্ধীর বিরুদ্ধে কেরলে বিক্ষোভ গেরুয়া শিবিরের। বুধবার মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার নেয়াত্তিংকারাতে এক অনুষ্ঠানে বলেন, দশকের পর দশক ধরে কেরলে নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে এলডিএফ এবং ইউডিএফ।

আরএসএস-বিজেপি সম্পর্কে মন্তব্য প্রত্যাহারের দাবি, তুষার গান্ধীকে ঘিরে বিক্ষোভ কেরলে
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

তিরুবনন্তপুরম: তুষার গান্ধীর বিরুদ্ধে কেরলে বিক্ষোভ গেরুয়া শিবিরের।  বুধবার মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার নেয়াত্তিংকারাতে এক অনুষ্ঠানে বলেন, দশকের পর দশক ধরে কেরলে নিজেদের মধ্যে রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে এলডিএফ এবং ইউডিএফ। সেই সুযোগেই রাজ্যে সিঁদ কাটছে বিজেপি ও আরএসএস। এই পরিস্থিতিতে বিজেপিকে রুখতে কেরলের দুই জোটকে তাদের দায়িত্বের কথা মনে করিয়ে দেন তুষার। তিনি আরও বলেন, ‘বিজেপিকে আমরা হারাতে পারি। তবে আরএসএস হল বিষ। সেই বিষ ছড়িয়ে পড়া থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এটা যদি আমাদের সিস্টেমের মধ্যে প্রবেশ করে, তবে সবকিছু ধূলিস্যাৎ হয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘ব্রিটিশের থেকেও ভয়ানক হল আরএসএস। তাদের হাতে ক্ষমতা গেলে, আমাদের অস্তিত্বই বিপন্ন হয়ে পড়বে।’ আরএসএস ও বিজেপি সম্পর্কে এই মন্তব্যের প্রতিবাদেই তুষারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে গেরুয়া শিবিরের কর্মী ও সমর্থকরা। তুষারের মন্তব্যের পরেই এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করে আরএসএস এবং বিজেপি সমর্থকরা। তুষার যেখানে বক্তব্য রাখেন, নেয়াত্তিংকারা পুরসভার ওই ওয়ার্ডটি রয়েছে বিজেপির দখলে। বিক্ষোভকারীদের দাবি, তুষারকে মন্তব্য প্রত্যাহার করতে হবে। এই নিয়ে স্লোগানের পাশাপাশি তাঁরা তুষারের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পাল্টা ‘গান্ধীজি কি জয়’ স্লোগান দিয়ে এলাকা ছাড়েন তুষার। বৃহস্পতিবার একটি টিভি চ্যানেলে তুষার বলেন, ‘আমাকে কেউ শারীরিকভাবে হেনস্তা করেনি। ওরা কেবল আমার গাড়ি আটকেছিল। তাই কারও বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি না।’ 

Advertisement

তবে তুষার গান্ধীর সমর্থনে এগিয়ে এসেছে কংগ্রেস। কোচিতে বিধানসভার বিরোধী দলনেতা ভি ডি সতীশন বলেন, তুষার গান্ধীর বিরুদ্ধে স্লোাগান আসলে মহাত্মা গান্ধীরই অপমান। বিক্ষোভের নিন্দা করে তিনি বলেন, ‘এটা ফ্যাসিস্টদের কাজ।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ