Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিওকে ঘিরে বিক্ষোভ

মুর্শিদাবাদের ফরাক্কায় বিডিওকে ঘিরে বিক্ষোভ
  • ২৪ নভেম্বর, ২০২৫ ১৪:১১
Prefer us on Google

দুর্নীতির প্রতিবাদে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েত অফিসে তালা মেরে দেয় পঞ্চায়েতের সদস্য ও এলাকাবাসী। আজ, সোমবার সেই তালা খুলতে গিয়ে বাধার মুখে পড়লেন ফরাক্কার বিডিও। তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে এলাকায়। উল্লেখ্য, বর্ষার জেরে বন্যায় আংশিক ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য আর্থিক সহায়তার অনুদানপত্র দেওয়া হয় গত সপ্তাহে বৃহস্পতিবার। বেনিয়াগ্রাম পঞ্চায়েত সদস্যদের অভিযোগ, তাঁদেরকে অন্ধকারে রেখেই  ক্ষতিগ্রস্ত পরিবারদের তালিকা বানানো হয়েছিল। তারই প্রতিবাদে গত শুক্রবার বেনিয়াগ্রাম পঞ্চায়েতের সদস্যরা পঞ্চায়েত অফিস ঘেরাও করেন। ও পরে পঞ্চায়েত অফিসটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেন! তাঁদের দাবি যতক্ষণ পর্যন্ত না সঠিকভাবে এই তালিকা তৈরি করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পঞ্চায়েত অফিস কোনওমতে খুলতে দেওয়া হবে না। খবর পেয়ে আজ, সোমবার পঞ্চায়েত অফিস খুলতে গেলে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন বিডিও।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ