Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রস্তাবিত বাস ধর্মঘট প্রত্যাহার

প্রস্তাবিত বাস ধর্মঘট প্রত্যাহার করে নিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে টানা তিনদিনের বাস ধর্মঘট হচ্ছে না।

প্রস্তাবিত বাস ধর্মঘট প্রত্যাহার
  • ২২ মে, ২০২৫ ১৭:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রস্তাবিত বাস ধর্মঘট প্রত্যাহার করে নিল বেসরকারি বাস মালিক সংগঠনগুলি। অর্থাৎ আজ বৃহস্পতিবার থেকে টানা তিনদিনের বাস ধর্মঘট হচ্ছে না। বুধবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, বিভাগীয় সচিব সৌমিত্র মোহন ও কলকাতার পুলিস কমিশনার মনোজ ভার্মার সক্রিয় উদ্যোগে মেলে সমাধান সূত্র। শেষমেশ বাস মালিকদের সঙ্গে এদিন রাজ্য প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের বৈঠক ফলপ্রসূ হয়েছে। বৈঠক শেষে বাস মালিকরা জানান, প্রশাসনের পক্ষ থেকে তাঁদের একাধিক দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তারপরই ধর্মঘট তুলে নেওয়ার সিদ্ধান্ত। তবে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও আলোচন হয়নি। 

Advertisement

পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর কথায়, আমরা খুশি বাসমালিকরা আলাপ আলোচনার ভিত্তিতে ধর্মঘট থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁরা বেশকিছু প্রস্তাব আমাদের দিয়েছেন। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা সেইসব দাবিদাওয়া খতিয়ে দেখে তা পূরণ করার চেষ্টা করব। আমরা চাই, রাজপথে বেসরকারি বাস সচল থাকুক। তিনি আরও বলেন, বৈঠকে যেমন আমরা বাসমালিকদের কথা শুনেছি, তেমনই কলকাতা পুলিসের কমিশনার এবং ট্রাফিক পুলিসও তাদের কথা শুনেছে। তাই আমি মনে করি, সমস্যার সমাধান করা সম্ভব। বেঙ্গল বাস সিন্ডিকেটের তরফে তপন বন্দ্যোপাধ্যায় বলেন, বাস সংগঠনের পক্ষ থেকে যে অভিযোগগুলি আজ জমা দেওয়া হয়েছে পুলিস সেগুলি খতিয়ে দেখবে। পরিষেবা যাতে বন্ধ না-রাখা হয় সেই বিষয়ে সংগঠনের কাছে আবেদন জানানো হয়েছিল। আমরা প্রশাসনের আশ্বাস পেয়েই আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ