Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

অমিতাভের সম্পত্তি

ফের অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন। রামমন্দির গড়ে ওঠার পর থেকেই অযোধ্যায় বিনিয়োগ করছেন তিনি। এই নিয়ে চতুর্থবার সেখানে জমি কিনলেন অভিনেতা।

অমিতাভের সম্পত্তি
  • ৩০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

ফের অযোধ্যায় জমি কিনলেন অমিতাভ বচ্চন। রামমন্দির গড়ে ওঠার পর থেকেই অযোধ্যায় বিনিয়োগ করছেন তিনি। এই নিয়ে চতুর্থবার সেখানে জমি কিনলেন অভিনেতা। জানা গিয়েছে, বিরাট আকারের এই জমি কিনতে ৪০ কোটি টাকা খরচ হয়েছে তাঁর। ২৫ হাজার বর্গফুটের এই জমি থেকে রামমন্দিরের দূরত্ব খুবই কম। এই জমিতে বচ্চন পরিবার একটি বাংলো তৈরি করতে পারেন বলে খবর। শোনা যাচ্ছে, এই জমির পাশেই রয়েছে ‘সরযূ’ নামের একটি বিলাসবহুল আবাসন। এখানেও বিনিয়োগ করেছিলেন অমিতাভ। শেষবার ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে দেখা গিয়েছে অমিতাভকে। এই ছবির সিক্যুয়েল কাজও শুরু হবে শীঘ্রই। আপাতত তা নিয়েই ব্যস্ত অভিনেতা। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ