নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছ’মাসের প্রেম, তার মধ্যেই বান্ধবীর সঙ্গে বিচ্ছেদ! সেই মানসিক আঘাতে আত্মঘাতী হলেন এক কলেজ ছাত্র। শনিবার রাতে নিজের ঘর থেকেই ১৯ বছরের যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম যুবরাজ পাল (১৯)। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতে লেখা, ‘তুমিও নেই, আমিও নেই’। মৃতের পরিবারের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি। তাঁরা জানিয়েছেন, এই ঘটনায় প্রাক্তন প্রেমিকার কোনও দোষ নেই। বড়তলা থানা এলাকায় ডালিমতলা লেনে ঘটনাটি ঘটে।



