Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রকাশিত মাদ্রাসা টেট-এর ফল, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাস

প্রকাশিত মাদ্রাসা টেট-এর ফল, ভুল প্রশ্নে পূর্ণ নম্বর দেওয়ার আশ্বাস
  • ২২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পূর্বঘোষণা মতোই শনিবার সন্ধ্যা ৬টার পর সপ্তম এসএলএসটি’র ফলাফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা সার্ভিস কমিশন। চাকরিপ্রার্থীরা রোল নম্বর অথবা অ্যাপ্লিকেশন আইডি  দিয়ে ফলাফল জানতে পারছেন। প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রার্থীদের  লিখিত মেইন পরীক্ষা হবে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে।  পরীক্ষার ফলাফলের  পাশাপাশি প্রার্থীদের অ্যানসার কী-ও প্রকাশ করা হয় এদিন। কমিশন জানিয়েছে, ৪৭টি শূন্যপদের জন্য পরীক্ষায় বসেছিলেন ২ হাজার ৪৪৭ জন প্রার্থী। উচ্চ প্রাথমিকে ৬০৯টি শূন্যপদের পরীক্ষা দিয়েছেন ৬ হাজার ১৫৬ জন চাকরিপ্রার্থী। প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে ২ হাজার ২১০ প্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। উত্তীর্ণ প্রার্থীদের মেইন পরীক্ষা হবে ২০২৫ সালের  জানুয়ারি  অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে। 
Advertisement
উল্লেখ্য, মাদ্রাসা শিক্ষক নিয়োগের টেট পরীক্ষায় সিলেবাস বর্হিভূত প্রশ্ন হয়। এই নিয়ে চাকরি প্রার্থীরা আদালতে মামলাও করে। সেই মামলার পরিপ্রেক্ষিতে আদালত সিলেবাস বর্হিভূত প্রশ্নে নম্বর কমিশনকে  দিয়ে দেওয়ার নির্দেশ দেয়। বিশেষজ্ঞদের দিয়ে তা  খতিয়ে  দেখে মাদ্রাসা সার্ভিস কমিশন।  কমিশন জানিয়েছে, ‘সিলেবাস বর্হিভূত প্রশ্নের  ক্ষেত্রে এবং যে সব প্রশ্নে সবকটা অপশন সঠিক ছিল অথবা কোনওটাই সঠিক ছিল না, কিংবা প্রশ্নের ক্রমিক সংখ্যায় ত্রুটি পাওয়া গিয়েছে, সেই সব প্রশ্নের উত্তর না দিলেও সব পরীক্ষার্থীকে নম্বর দেওয়া  হবে।’
সম্পর্কিত সংবাদ