Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রজ্ঞাদীপার মৃত্যু মামলায় কর্নেলের বিরুদ্ধে চার্জ গঠন

প্রজ্ঞাদীপার মৃত্যু মামলায় কর্নেলের বিরুদ্ধে চার্জ গঠন
  • ১৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছর জুন মাসে বারাকপুর সেনা ক্যান্টনমেন্টের ম্যান্ডেলা হাউসে চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। সুইসাইড নোটে তিনি লিভ ইন পার্টনার সেনা হাসপাতালের চিকিৎসক কর্নেল কৌশিক সর্বাধিকারীর বিরুদ্ধে নানা অভিযোগ করেছিলেন। লিখেছিলেন, ‘মনুষ্যত্বহীন লোক। প্রহারের চিহ্ন নিয়ে আমি চলে গেলাম। আমি এর বিচার চাই।’ এর পরে বারাকপুরের বেস হাসপাতালের অফিসার ইনচার্জ কৌশিক সর্বাধিকারীর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন প্রজ্ঞাদীপার মা ঝর্না হালদার। সেই অভিযোগের ভিত্তিতে কৌশিক সর্বাধিকারীকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ৩০২ ধারায় খুনের অভিযোগে তার বিরুদ্ধে চার্জ গঠিত হল। আদালতের নির্দেশের পর প্রজ্ঞাদীপার মা বলেন, মেয়ের শরীরে আঘাতের চিহ্ন ছিল। মেয়েকে খুন করা হয়েছে। দোষীর কঠোর সাজা হোক। প্রসঙ্গত, বারাসতের বাসিন্দা প্রজ্ঞাদীপা হালদার বারাসত ১ নম্বর ব্লকের ছোট জাগুলিয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ছিলেন। বছর পাঁচেক আগে সেনা হাসপাতালের চিকিৎসক কৌশিক সর্বাধিকারীর সঙ্গে তাঁর পরিচয় হয়। দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রজ্ঞাদীপা জানতে পারেন, একাধিক মহিলার সঙ্গে সম্পর্ক রয়েছে কৌশিকের। এমনকী বিয়েও হয়েছিল। 
Advertisement
সম্পর্কিত সংবাদ