Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

জন্মদিনে প্রিয়াঙ্কার কৃতজ্ঞতা

কত বয়স? এ প্রশ্ন নাকি মহিলাদের পছন্দ নয়। তাঁরা নাকি বয়স লুকিয়ে রাখতে পছন্দ করেন? এমন কথা হামেশাই শোনা যায়

জন্মদিনে প্রিয়াঙ্কার কৃতজ্ঞতা
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কত বয়স? এ প্রশ্ন নাকি মহিলাদের পছন্দ নয়। তাঁরা নাকি বয়স লুকিয়ে রাখতে পছন্দ করেন? এমন কথা হামেশাই শোনা যায়। তবে ব্যতিক্রম অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বিশ্বাস করেন, বয়স একটা সংখ্যা মাত্র। বরং নিজের শর্তে বাঁচতে চান প্রিয়াঙ্কা। পূরণ করতে চান সমস্ত স্বপ্ন। আনন্দে প্রতিটা মুহূর্তে কাটাতে চান পরিবারের সঙ্গে। শুক্রবার ৪৩ বছরে পা দিলেন ‘দেশি গার্ল’। সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা লিখেছেন, ‘সূর্যের চারিপাশে আরও একটি বছর ঘুরে আসার প্রস্তুতি নিচ্ছি। জন্মদিনে কেবল কৃতজ্ঞ হতে পারি। এই মহাবিশ্বের কাছে। আমার পরিবার আমার কাছে সবথেকে বড় উপহার। এর জন্য কৃতজ্ঞ। সারাবিশ্বের শুভাকাঙ্খীরা আমার পাশে রয়েছেন, তাঁদের প্রতি মন থেকে ধন্যবাদ। এই কৃতজ্ঞতা বোধ নিয়েই ৪৩-এ পা দিলাম।’ জন্মদিনে স্বামী নিক জোনাসের সঙ্গে সমুদ্র সৈকতে সময় কাটিয়েছেন অভিনেত্রী। সেই ছবি তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতেও। এরপর মহেশ বাবুর বিপরীতে কাজ করবেন তিনি। পাশাপাশি ‘কৃষ ৪’-এও দেখা যাবে তাঁকে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ