Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

আবাসন বিক্রি করলেন প্রিয়াঙ্কা

মুম্বইয়ের বিলাসবহুল আবাসনের চারটি ফ্ল্যাট বিক্রি করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, চলতি মাসের শুরুতে আন্ধেরি পশ্চিমের এই আবাসনগুলি বিক্রি

আবাসন বিক্রি করলেন প্রিয়াঙ্কা
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বইয়ের বিলাসবহুল আবাসনের চারটি ফ্ল্যাট বিক্রি করলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, চলতি মাসের শুরুতে আন্ধেরি পশ্চিমের এই আবাসনগুলি বিক্রির জন্য রেজিস্ট্রেশনের কাজ শেষ হয়েছে। ১ হাজারের কিছু বেশি স্কোয়ার ফুটের একটি ফ্ল্যাট বিক্রি হয়েছে ৩ কোটি ৪৫ লক্ষ টাকায়। এর জন্য স্ট্যাম্প ডিউটি লেগেছে প্রায় ১৭ লক্ষ ২৬ হাজার টাকা। আবার ৮৮৫ স্কোয়ার ফুটের অপর একটি ফ্ল্যাটের জন্য প্রিয়াঙ্কা দাম পেয়েছেন প্রায় ২ কোটি ৮৫ লক্ষ টাকা। সূত্রের খবর, সব মিলিয়ে প্রায় ১৬ কোটি টাকর ফ্ল্যাট বিক্রি হয়েছে। দীর্ঘদিন পর ভারতীয় ছবির জগতে ফিরেছেন নায়িকা। মহেশ বাবুর বিপরীতে এসএস রাজামৌলির একটি প্রজেক্টে তাঁকে দেখা যাবে। নায়িকার হাতে রয়েছে একাধিক হলিউড ছবিও। 

Advertisement
সম্পর্কিত সংবাদ