Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

দীপিকার পরিবর্তে প্রিয়াঙ্কা

‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে কি অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া? ইন্ডাস্ট্রিতে জল্পনা তেমনই। ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে।

দীপিকার পরিবর্তে প্রিয়াঙ্কা
  • ৫ ডিসেম্বর, ২০২৫ ২০:১২
Prefer us on Google

‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির পরের ছবিতে কি অভিনয় করবেন প্রিয়াঙ্কা চোপড়া? ইন্ডাস্ট্রিতে জল্পনা তেমনই। ‘কল্কি: ২৮৯৮ এডি’ ছবিতে সুমতির চরিত্রে দেখা গিয়েছিল দীপিকা পাড়ুকোনকে। তবে সিক্যুয়েল ছাড়তে হয়েছে দীপিকাকে। গত সেপ্টেম্বরে নির্মাতাদের তরফে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে ঘোষণা করা হয়। তারপর থেকে মাথাচাড়া দিচ্ছিল একটি প্রশ্ন— কে হবেন সুমতি? অবশেষে একটি নাম নিয়ে ইন্ডাস্ট্রির অভ্যন্তরে শুরু হয়েছে জল্পনা। প্রিয়াঙ্কা চোপড়া। শোনা যাচ্ছে, দীপিকার পরিবর্তে থাকছেন প্রিয়াঙ্কা। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। প্রিয়াঙ্কা এ মুহূর্তে ব্যস্ত এস এস রাজামৌলির ‘বারাণসী’ ছবির কাজ নিয়ে। দীর্ঘদিন পর ভারতীয় ছবিতে কাজ করছেন তিনি। বিপরীতে মহেশ বাবু। তারপর তিনি যদি সত্যিই ‘কল্কি’র ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পান, সেক্ষেত্রে প্রিয়াঙ্কার কেরিয়ারের জন্য তা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ