পেশাদার জীবনের প্রতিশ্রুতি আর ব্যক্তিজীবনের দায়িত্ব— দু’হাতে সমান তালে সামলাচ্ছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সেই ঝলকই সদ্য তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। অভিনেত্রী জানিয়েছেন, ‘আমার দু’রকমের ব্যক্তিত্ব’। দু’টি ভিডিয়ো ঝলক শেয়ার করেছিলেন তিনি। প্রথমটিতে মেয়ে মালতী মেরিকে দুর্গামন্ত্র শেখাচ্ছেন নায়িকা। আর দ্বিতীয়টিতে পার্টিতে নাচতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে। সদ্য সপরিবারে হায়দরাবাদে এসেছেন প্রিয়াঙ্কা। তাঁর ও মহেশ বাবু অভিনীত ‘বারাণসী’ ছবির কাজ চলছে পুরোদমে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা।



