Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

খোলসা করলেন প্রিয়দর্শন

অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যে কোনওদিন কোনও সমস্যা ছিল না। সদ্য এক সাক্ষাৎকারে এই বিষয়টি খোলসা করলেন পরিচালক প্রিয়দর্শন।

খোলসা করলেন প্রিয়দর্শন
  • ২২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

অক্ষয় কুমার ও পরেশ রাওয়ালের মধ্যে কোনওদিন কোনও সমস্যা ছিল না। সদ্য এক সাক্ষাৎকারে এই বিষয়টি খোলসা করলেন পরিচালক প্রিয়দর্শন। কয়েক মাস আগে ‘হেরা ফেরি ৩’ ছবি ঘিরে মতবিরোধ হয় অক্ষয় ও পরেশের মধ্যে। জল গড়িয়েছিল বহুদূর। এমনকী, ছবি থেকে বেরিয়ে আসার কথাও ঘোষণা করেছিলেন পরেশ। পাশাপাশি অভিনেতার বিরুদ্ধে আইনি পথে হেঁটেছিলেন অক্ষয়ও। যদিও তারপর একে অপরের সঙ্গে ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছিলেন পরেশ ও অক্ষয়। তাঁদের মধ্যে ফের বন্ধুত্ব গড়ে ওঠে। ছবিতেও যোগ দেন পর্দার ‘বাবুরাও’। এই আবহে প্রিয়দর্শন স্পষ্ট বললেন, ‘পরেশের উপর হয়তো চাপ তৈরি করা হয়েছিল। তবে ওর সঙ্গে অক্ষয়ের সম্পর্কে কোনও প্রভাব পড়েনি। ওদের মধ্যে কোনও সমস্যা তৈরি হয়নি।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ