Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬

দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন, শুভেচ্ছা জানালেন দেশ-বিদেশের নেতারা

বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে প্রমুখ।

দেশজুড়ে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন, শুভেচ্ছা জানালেন দেশ-বিদেশের নেতারা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে প্রমুখ। এক্স হ্যান্ডলে রাষ্ট্রপতি লেখেন, ‘জন্মদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাই। মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী হিসাবে আপনি সুশাসনের একাধিক উদাহরণ তুলে ধরেছেন।’ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বার্তা, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। আপনার দীর্ঘায়ু কামনা করি।’ এদিন বারাণসীতে সেবা সংকল্প অভিযানের সূচনা করা হয়। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উত্তরপ্রদেশের মুখমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, বিজেপি রাজ্য সভাপতি পঙ্কজ চৌধুরী সহ অন্যরা। একইসঙ্গে এদিন ভাদনগর-বারাণসী সেবা যাত্রা শুরু হয়। সংশ্লিষ্ট কর্মসূচিতে ৫০০ জন অংশগ্রহণ করছেন। পথে ১৫ মিনিটের একাধিক তথ্যচিত্র দেখানো হবে। সংবর্ধনা দেওয়া হবে সাফাইকর্মীদের। ৭ অক্টোবর শেষ হবে যাত্রা। এদিন ভাদনগরের হরকেশ্বর মন্দির ও বারাণসী বিশ্বনাথ মন্দিরে পবিত্র জল অর্পণ করা হবে। এবিষয়ে পঙ্কজ চৌধুরী বলেন, ‘আজ এই অভূতপূর্ব ভাদনগর-বারাণসী সেবা যাত্রার সূচনা হল। প্রধানমন্ত্রীর জন্মভূমি ও কর্মভূমিকে যুক্ত করবে এই যাত্রা।’ 

Advertisement

এদিন ভাদনগরে ‘সেবা সংকল্প অভিযান’ ও  সূচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে সহ অন্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় জনসেবায় প্রধানমন্ত্রীর ২৫ বছর পূর্তির কথা তুলে ধরেন শাহ। তিনি জানান, এই ২৫ বছর দরিদ্রদের কল্যাণে কাজ করেছেন মোদি। ইতিহাসে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
বহু রাষ্ট্রনেতাও এদিন মোদিকে শুভেচ্ছা জানিয়েছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্তা, ‘জন্মদিনে শুভেচ্ছা জানাই। ভারত-রাশিয়ার কৌশলগত অংশিদারিত্ব শক্তিশালী করার ক্ষেত্রে আপনার ব্যক্তিগত অবদান সত্যিই অনস্বীকার্য।’ একইসঙ্গে সদ্য সমাপ্ত ব্রিকস সম্মেলনে আতিথেয়তার জন্য মোদির ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের পাশাপাশি শুভেচ্ছা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রমুখ। নেতানিয়াহুর বার্তা, ‘শুভ জন্মদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আপনার নেতৃত্বে ভারত এক বিশ্বশক্তিতে পরিণত হয়েছে।’ শুভেচ্ছা জানিয়েছেন অক্ষয় কুমার, অনুপম খের, শিল্পা শেট্টি সহ একঝাঁক বলি তারকা।
তবে জন্মদিনেও নিজের কর্তব্যে অবিচল প্রধানমন্ত্রী। এদিন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া ২০২৬-এর উদ্বোধন করেন মোদি। উদ্বোধন মঞ্চ থেকে তাঁর বার্তা, ‘উৎপাদন ক্ষেত্রে বিশ্বের ভরসা অর্জন করেছে ভারত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ