Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

নরওয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল নরওয়ে। এদিন নরওয়ের রাজা হারাল্ড ভি প্রধানমন্ত্রী মোদিকে ‘গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট’ সম্মান প্রদান করেন।

নরওয়ের সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন প্রধানমন্ত্রী
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

অসলো (পিটিআই): সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করল নরওয়ে। এদিন নরওয়ের রাজা হারাল্ড ভি প্রধানমন্ত্রী মোদিকে ‘গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট’ সম্মান প্রদান করেন। নেতৃত্ব ও ভারত-নরওয়ে সম্পর্কের অগ্রগতিতে অবদানের স্বীকৃতি হিসাবে এই সম্মান প্রদান করা হল প্রধানমন্ত্রীকে।  এটা প্রধানমন্ত্রী মোদির ৩২তম আন্তর্জাতিক সম্মান।

Advertisement

প্রধানমন্ত্রী মোদি এদিন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘গ্র্যান্ড ক্রস অব দ্য রয়্যাল নরওয়েজিয়ান অর্ডার অব মেরিট পেয়ে সম্মানিত। ভারতের নাগরিক এবং নরওয়ে ও ভারতের অটুট বন্ধুত্বের প্রতি উৎসর্গ করছি এই সম্মান। এর মাধ্যমে গোটা বিশ্বের অগ্রগতিতে আমাদের মিলিত অঙ্গীকার প্রতিফলিত হচ্ছে।’ ঠিক একদিন আগেই সুইডেনের ঐতিহ্যশালী ‘রয়্যাল অর্ডার অব দ্য পোলার স্টার, ডিগ্রি কমান্ডার গ্র্যান্ড ক্রস’ সম্মানে ভূষিত হয়েছিলেন। দূরদর্শী নেতৃত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসাবে মোদিকে এই সম্মান প্রদান করে সুইডেন। উল্লেখ্য, সুইডেন সফর শেষ করেই সোমবার দু’দিনের সফরে নরওয়ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। এটা তাঁর প্রথম নরওয়ে সফর। ৪৩ বছর পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসাবে ইউরোপের এই দেশটিতে এলেন তিনি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ