Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে সোমবার তিন দেশের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে তিন দেশের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
  • ৬ জুলাই, ২০২৬ ১২:৫৯
Prefer us on Google

নয়াদিল্লি: দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে সোমবার তিন দেশের সফরে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই সফরে প্রধানমন্ত্রী ৬ থেকে ৮ জুলাই ইন্দোনেশিয়া, ৮ থেকে ১০ জুলাই অস্ট্রেলিয়া এবং ১০ থেকে ১১ জুলাই নিউজিল্যান্ড সফর করবেন।  দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের লক্ষ্যে তিন দেশের সফরে হওয়ার আগে দেওয়া এক বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘পূর্ব ও দক্ষিণ ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশ যথাক্রমে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া এবং এরপর নিউজিল্যান্ড সফর ভারতের অ্যাক্ট ইস্ট পলিসি ও মহাসাগর ভিশনকে আরও শক্তিশালী করবে। পাশাপাশি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গিকেও আরও জোরদার করবে।’ মোদি জানান, এই সফরে তিনি ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রবোও সুবিয়ান্তোর সঙ্গে প্রাম্বানান মন্দির পরিদর্শন করবেন, যা দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সাংস্কৃতিক সম্পর্কের আরেকটি উল্লেখযোগ্য নিদর্শন। পাশাপশি এই সফরে তিনি ইন্দোনেশিয়ায় বসবাসরত ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন। 

Advertisement

এরপর  ইন্দোনেশিয়া থেকে মোদি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের আমন্ত্রণে মেলবোর্নে যাবেন। তিনি বলেন, ‘আমার এই সফর আমাদের 'সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব'কে আরও শক্তিশালী করবে। প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে আলোচনার মাধ্যমে আমি প্রতিরক্ষা ও নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, শিক্ষা ও গতিশীলতা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাব।’ মেলবোর্নেও নরেন্দ্র মোদি ভারতীয়দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানিয়েছেন। এই সফর ভারত ও অস্ট্রেলিয়ার জন্য প্রযুক্তি, খেলাধুলা এবং ক্রীড়া বিজ্ঞানের ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক গভীর করার সুযোগ করে দেবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।

সফরের শেষ পর্যায়ে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের আমন্ত্রণে অকল্যান্ডে যাবেন নরেন্দ্র মোদি। তিনি লুকসনের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। 

Advertisement
সম্পর্কিত সংবাদ