Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি

উজবেকিস্তানে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধুত্বের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রীকে ‘ওলিয় দারাজালি দুস্তলিক’ সম্মানে ভূষিত করেন সেদেশের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ।

উজবেকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদি
  • ৩১ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তাসখন্দ: উজবেকিস্তানে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ও ঐতিহাসিক বন্ধুত্বের স্বীকৃতি হিসাবে প্রধানমন্ত্রীকে ‘ওলিয় দারাজালি দুস্তলিক’ সম্মানে ভূষিত করেন সেদেশের প্রেসিডেন্ট শভকাত মির্জিয়োয়েভ। প্রধানমন্ত্রী এই সম্মান ভারতের শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও ১৪০ কোটি দেশবাসীকে উৎসর্গ করেছেন। রবিবার মোদি বলেন, ‘উজবেক ভাষায় দুস্তলিক শব্দের অর্থ বন্ধুত্ব। যেটি ভারত ও উজবেকিস্তানের সম্পর্কের মূল ভিত্তি। এই সম্মান কেবল কোনো একজন ব্যক্তির নয়, ১৪০ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রম ও দু’দেশের বন্ধুত্বের প্রতীক। আমি অত্যন্ত বিনয়ের সাথে সম্মান গ্রহণ করেছি।’ ​তিনি আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক স্তরে ‘বিশ্ব ভ্রাতৃত্বের’ বার্তা দিয়ে আসছে ভারত। এই সম্মান দুই দেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্বকে আরও বাড়িয়ে দিল। আজ, সোমবার কিরঘিজস্তানে অনুষ্ঠিত হচ্ছে ২৬তম সাংহাই কো-অপারেশন অর্গাইনাইজেশন বা এসসিও। এজন্য কিরঘিজস্তানের রাজধানী বিশকেকে যাবেন প্রধানমন্ত্রী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ