Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রগতি সঙ্ঘের মাঠে তৃণমূলের পাল্টা সভা  

প্রগতি সঙ্ঘের মাঠে তৃণমূলের পাল্টা সভা
 
  • ২৪ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: দিন কয়েক আগে বিজেপি বিজয়া সম্মিলনী অনুষ্ঠান করেছিল বরানগরে। শনিবার সন্ধ্যায় সেই প্রগতি সঙ্ঘের মাঠে তৃণমূল পাল্টা সভা করল। ব্যাপক জমায়েত হয়েছিল এদিনের সভায়। বক্তব্য রাখেন সাংসদ সৌগত রায়, বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। তাঁরা এদিনের উপ নির্বাচনে জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানান। কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জনদরদী প্রকল্পগুলি মানুষের কাছে তুলে ধরতে দলীয় নেতা-কর্মীদের নির্দেশও দেন। সভা থেকে প্রাক্তন বিধায়ক তাপস রায়কে আক্রমণ করেন নেতারা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ