Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

টার্গেট পূরণের নামে চাপ, বারাসত হেড পোস্ট অফিসে ডেপুটেশন জমা

টার্গেট পূরণের নামে কর্মীদের উপর চাপ তৈরি করা হচ্ছে লাগাতার। এমন একগুচ্ছ অভিযোগে বারাসত হেড পোস্ট অফিসে গণ ডেপুটেশন জমা দিল ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।

টার্গেট পূরণের নামে চাপ, বারাসত হেড পোস্ট অফিসে ডেপুটেশন জমা
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাসত: টার্গেট পূরণের নামে কর্মীদের উপর চাপ তৈরি করা হচ্ছে লাগাতার। এমন একগুচ্ছ অভিযোগে বারাসত হেড পোস্ট অফিসে গণ ডেপুটেশন জমা দিল ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। সংগঠনের অভিযোগ, বারাসত ডিভিশনের একাধিক আধিকারিক টার্গেট পূরণের জন্য কর্মীদের উপর লাগাতার চাপ তৈরি করছেন। কাজের লক্ষ্যমাত্রা পূরণ না হলে নানাভাবে হেনস্তার মুখে পড়তে হচ্ছে কর্মীদের। ফলে কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে অসন্তোষ।

Advertisement

অভিযোগ, শুধু টার্গেটের চাপই নয়, কর্মীদের বেতন নিয়েও সমস্যা তৈরি করা হচ্ছে। এসবের প্রতিবাদে কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে কর্তৃপক্ষের কাছে গণ ডেপুটেশন দেওয়া হল। দাবি জানানো হয়, কর্মীদের উপর অযথা চাপ বন্ধ করতে হবে। নিয়ম বহির্ভূতভাবে কাজ করানো যাবে না। তাঁদের হুঁশিয়ারি, দ্রুত সমস্যার সমাধান না হলে আগামীতে আন্দোলনের পরিধি আরও বাড়ানো হবে। প্রয়োজনে ধর্মঘটের পথেও হাঁটবেন কর্মীরা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ