Bartaman Logo
১২ আগস্ট, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

কেরলে রাষ্ট্রপতির হেলিকপ্টারে বিপত্তি

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টারে বিপত্তি। কেরলের প্রমাদম স্টেডিয়ামে পৌঁছয় রাষ্ট্রপতির কপ্টার। সেখানেই কপ্টার...

কেরলে রাষ্ট্রপতির হেলিকপ্টারে বিপত্তি
  • ২২ অক্টোবর, ২০২৫ ১৩:১০
Prefer us on Google

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টারে বিপত্তি। কেরলের প্রমাদম স্টেডিয়ামে পৌঁছয় রাষ্ট্রপতির কপ্টার। সেখানেই কপ্টার অবতরণ করে। কিন্তু অবতরণের পর হেলিপ্যাডের টারম্যাকের একটি অংশ বসে যায়। যরে ফলে রাষ্ট্রপতির কপ্টারটিও একদিকে হেলে যায়। বিষয়টি দেখে ছুটে যান রাষ্ট্রপতির নিরাপত্তারক্ষী থেকে শুরু করে পুলিশ ও দমকলের কর্মীরা। টারম্যাকে কপ্টারটি ঠেলে সোজা করেন সকলে। যদিও রাষ্ট্রপতি মুর্মুর কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, হেলিপ্যাডের ওই টারম্যাকটি সদ্য নির্মিত হয়েছিল। সেই কারণেই বোধহয় বিপত্তি ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ