Bartaman Logo
৭ জুন, ২০২৬
বর্তমান / এই মুহূর্তে

রাজ্যসভায় চার সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি

রাজ্যসভায় চার সদস্যকে মনোনীত করলেন রাষ্ট্রপতি
  • ১৩ জুলাই, ২০২৫ ১৭:০৭

রাজ্যসভার সাংসদ পদে চারজনের নাম মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই তালিকায় রয়েছেন, বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল দেওরাও নিকম, সমাজকর্মী তথা শিক্ষাবিদ শ্রী সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা ও ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। রাজ্যসভার বেশ কয়েকজন সাংসদ অবসর নিয়েছেন। রাষ্ট্রপতি মনোনীত সাংসদদেরও মেয়াদ শেষ হয়েছে। তাই শূন্যস্থান ছিল। সেই শূন্যস্থান পূরণের জন্যই চারজনকে মনোনীত করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। 

Advertisement
সম্পর্কিত সংবাদ