• কিংবদন্তী শিল্পী সুচিত্রা মিত্রের ভাবধারায় স্থাপিত রবীন্দ্রসঙ্গীত শিক্ষা ও চর্চা কেন্দ্র ‘রবি পরম্পরা’ দুই দশকের বেশি সময় ধরে বিশুদ্ধ রবীন্দ্রগানের চর্চা করে চলেছে। সম্প্রতি তাদের উদ্যোগে উপস্থাপিত হল পিতা ও কিশোরী কন্যার আত্মিক সম্পর্কের কাহিনি নিয়ে রচিত গীতিআলেখ্য ‘পিতা নোহসি’। মনোগ্রাহী ভাষ্য রচনা করেন অমিত দাশগুপ্ত।
উত্তম মঞ্চে আয়োজিত এক সঙ্গীতমুখর সন্ধ্যায় ‘আমি তারেই খুঁজে বেড়াই’, ‘কী ভয় অভয়ধামে’ গানগুলি দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংস্থার সদস্যরা। সুনির্বাচিত সঙ্গীতে অনিতা পাল ও সংস্থার সদস্যবৃন্দ যথাযোগ্য সহযোগিতা করেন। অনুষ্ঠানটি দৃষ্টিনন্দন করে তুলতে নৃত্যে অর্ণব বন্দ্যোপাধ্যায় ও ‘দর্পণী’র শিল্পীবৃন্দর উপস্থাপনা প্রশংসনীয়। ভাষ্যপাঠে ছিলেন মধুমিতা বসু ও অভিজিৎ পাল। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন বিপ্লব মন্ডল, সুব্রত মুখোপাধ্যায় (বাবু), সঞ্জীবন আচার্য, সৌমজ্যোতি ঘোষ ও নন্দন দাশগুপ্ত।
কলি ঘোষ