নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও সংবাদদাতা, কাকদ্বীপ: ৩১ ডিসেম্বরের মধ্যেই শেষ করতে হবে কাজ। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখার পর বিভিন্ন দপ্তরকে এমনই বার্তা দিলেন প্রেসিডেন্সি ডিভিশনের ডিভিশনাল কমিশনার জগদীশ মিনা।

রবিবার দুই অতিরিক্ত জেলাশাসক ও জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে সাগরে আসেন কমিশনার। এদিন তাঁরা গঙ্গাসাগরের বিভিন্ন তট ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ভাঙনে ক্ষতিগ্রস্ত সমুদ্রতটের বর্তমান পরিস্থিতি কী এবং কীভাবে তা ব্যবহারযোগ্য করা যায়, সে বিষয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন কমিশনার। এখন ওইসব জায়গায় মাটি ফেলে সমান করার কাজ চলছে। তবে মেলার সময় আদৌ সেই তটগুলি স্নানের জন্য খোলা হবে কি না, তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের দাবি, পরিস্থিতি বুঝে ব্যবস্থা করা হবে। পরিদর্শনের পর এদিন প্রশাসনিক বৈঠকে ডিভিশনাল কমিশনার বলেন, প্রস্তুতির কাজ ভালোভাবেই এগচ্ছে। সব দপ্তর সমন্বয় রেখে কাজ করছে। এদিকে, মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতি বছরের মতো এবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গাসাগরে আসবেন। দিনক্ষণ চূড়ান্ত না হলেও জানুয়ারির শুরুতেই তাঁর আসার কথা রয়েছে। তার আগে অস্থায়ী হেলিপ্যাডের হাল-হকিকত খতিয়ে দেখেন আধিকারিকরা। পরিদর্শনে আধিকারিকরা।-নিজস্ব চিত্র